রিপোর্ট বাংলাদেশ~~
২৭ মে ২০২৫, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয় কঠোর নিরাপত্তা, সোয়াত ও বিজিবি মোতায়েন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে নয়টায় দেখা যায়, সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াত মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না।

অবশ্য গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। এমন অবস্থায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সচিবালয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে আজ দুপুর ১২টার দিকে সিদ্ধান্ত হবে। দাবি আদায়ে গতকাল টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০