main admin
৬ মার্চ ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

ভোলা প্রতিনিধি:
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৪ ট্রাক (৭১ টন) টিএসপি সার আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এসব সার আটক করা হয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরমান নামে এক ট্রাক চালককে জিজ্ঞসাবাদের জন্য আটক করে পুলিশ।

তবে এগুলো বৈধ নাকি অবৈধ সার তার যাচাই-বাছাই করছে পুলিশ ও কৃষি বিভাগ।
পুলিশের প্রথমিক তদন্তে উঠে এসেছে, কৃত্রিম সংকট দেখানোর উদ্দেশ্য সার পাচারের চেস্টা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ভোলার ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভোলা থেকে সার পাচার হচ্ছে এমন সন্দেহে সার ইলিশা ফেরীঘাট থেকে সার জব্দ করা হয়।
তবে সারের সুনিদিস্ট মালিকানা পাওয়া যায়নি।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম জানান, সারের যাছাই বাছাই চলছে, পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জানা গেছে, ভোলার বাপা হোডাউন থেকে ১৪২০ বস্তা টিএসপি সার বরহুনার ডিলারদের উদ্দেশ্যে নেয়ার কথা ছিলো। কিন্তু সেই সার প্চারের উদবদেশ্য ৃরক্ষীপুর নিয়ে যাওয়ার চরস্টা করা হচ্ছিল।

ভোলা বিসিআইসি ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, বরগুনা জন্য এসব সার বরাদ্দ হয়, তবে কেন এই সার অন্য জেলায় যাচ্ছে এটা আমাদের জানা নেই। বিষয়টির তদন্ত করবে পুলিশ।
এদিকে যেখানে সারের সংকট চলছে সেখানে বিপুল পরিমান সার পাচারের চেস্টা নিয়ে ক্ষোভ বরিাজ করছে কৃষকদের।
কৃষক আন্দোলন ঐক্যজোটের সভাপতি সাহাবুদ্দিননফরাজি বলেন, যারা সার পাচার চক্রের সাথে জড়িত তাদের বিচারেরর দাবী জানাই। একই সাথে কৃষিবিভাগ দায় এগাতে পারেন না।
এ ব্যাপারে ভোলা সদর কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমরা তদন্ত করছি, পরবর্তিতে বিষয়টির সুরহা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০