main admin
৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনের ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। ছবি ভিডিও থেকে সংগৃহীত।

ভোলার লালমোহন উপজেলায় জ্বালানি তেল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। শনিবার রাত ২টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত ইউএনওর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে অবস্থান নিয়ে শতাধিক বিক্ষোভকারী অন্তত এক ঘন্টা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও সাউদিয়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল থাকার পরেও তাদের তেল দেয়নি। বিষয়টি জানাতেই তারা ইউএনওর বাসভবনের সামনে অবস্থান নেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক নৈশপ্রহরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত রয়েছে যাদের লাইসেন্স বা কাগজপত্র নেই তাদের তেল না দেওয়ার। যার জন্য কিছু মোটরসাইকেল চালক তেল পাননি। এ নিয়ে তারা গভীর রাতে আমার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০