main admin
২২ মার্চ ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

ছবি: লালমোহনে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন অতিথিরা।

ভোলার লালমোহন উপজেলায় ১০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারি নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে ‘দারিদ্র পরিবার স্বাবলম্বী প্রকল্পের’ আওতায় এসব ছাগল বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার দারিদ্র পরিবার স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়েছে। এসব ছাগল লালন-পালন করে ধীরে ধীরে অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে।

আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান হীরার সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাসির আলম চৌধুরী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাসিম মাতাব্বর, উপজেলা যুবদল নেতা মো. নিজাম উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শরিফ মল্লিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০