main admin
৯ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় ভূমিহীনদের খাস জমি নিজের দাবি করে তরমুজ চাষিদের কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিপন মাতাব্বর নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চাষিরা।
অভিযোগ করে তরমুজ চাষি আলম, শফিক, রুবেল, আল-আমিন, কালু ও রফিক বলেন, আমরা চর কচুয়াখালীর বাসিন্দা। ওই চরে বিগত কয়েক বছর ধরে জমি লগ্নি রেখে তরমুজ চাষ করছি। এ বছর পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিএনপির নেতা শিপন মাতাব্বর আমাদের বলেন যেসব জমিতে তরমুজ চাষ করবো ওই জমি তার। ওই জমিতে তরমুজ চাষ করতে হলে শিপন মাতাব্বরকে লগ্নি বাবদ টাকা দিতে হবে। এরপর তিন ধাপে তাকে মোট ১৫ লাখ টাকা দিয়েছি। তাকে টাকা দিয়ে আমরা জমিতে তরমুজ চাষ শুরু করি। আমাদের থেকে টাকা নিয়ে তিনি ঢাকায় চলে যান।
তারা আরও বলেন, শিপন মাতাব্বর ঢাকায় বসে পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নূরউদ্দিন আমাদের কাছ থেকে চাঁদা নিয়েছে বলে নিজের ফেসবুকে পোস্ট করেন। যা পুরোপুরি মিথ্যা। প্রভাষক নূরউদ্দিন আমাদের কাছে কখনো চাঁদা চাননি। আমাদের বরাৎ দিয়ে শিপন মাতাব্বর যে মিথ্যা কথা রটিয়েছে তার জন্য আমরা প্রতিবাদ জানাই। একইসঙ্গে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদের কাছে অনুরোধ করছি তিনি যেন শিপন মাতাব্বরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযোগের ব্যাপারে শিপন মাতাব্বর জানান, ওই চরে আমাদের জমি রয়েছে। ওই জমিই চাষিদের লগ্নি হিসেবে দিয়েছি। তার বাহিরে কোনো জমি আমি লগ্নি লাগাইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০