main admin
২৮ মার্চ ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ছবি: লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক।

ভোলার লালমোহন উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সার্বিক তত্ত্বাবধানে ও গজারিয়ার কৃতি সন্তান শিশির কুমার পাল বাপ্পির উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পে কারিগরি সহায়তা প্রদান করে বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতাল।
চক্ষু বিশেষজ্ঞ একদল চিকিৎসকের নেতৃত্বে চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে তিনশতাধিক রোগীকে বিনামূল্যে

প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ৬৩ জন ছানি রোগীকে আগামী ৩ এপ্রিল বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। অপারেশন শেষে ওইসব রোগীদের আবার নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে।

বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কাজী কবির হোসেন লিটন বলেন, বৈষম্যহীন, দারিদ্র্য ও রোগমুক্ত সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০