main admin
২৮ মার্চ ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

ছবি: দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ লালমোহন উপজেলা বিএনপির।

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ভোলার লালমোহন উপজেলা বিএনপি। শনিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় শনিবার থেকে ৩দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এমপি মহোদয়ের সহধর্মিণী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপিকা দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। তার মৃত্যুতে দলটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মরহুমার আত্মার মাগফিরাত কামনায় এবং শোক প্রকাশের অংশ হিসেবে লালমোহন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩দিনের কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- তিনদিন দলীয় শোক পালন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, উপজেলার মসজিদ-মাদরাসা ও এতিমখানায় দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন। এছাড়া ২৯ মার্চ সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে যথাযথভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয় তাকে। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শারিরীক অবস্থা সংকাপন্ন দেখা দিলে শনিবার জরুরী মেডিকেল বোর্ড গঠন করার কথা ছিল। পরে দুপুর ১১ টা ২৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহুমার জানাযা সোমবার সকাল ১১ টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০