main admin
১২ মার্চ ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহন(ভোলা)প্রতিনিধি:
‎ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহনের কৃতি সন্তান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে আনন্দ- উচ্ছ্বাস বিরাজ করছে।
‎লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশে ৩শ জন সংসদ সদস্যের মধ্যে ভোলা-৩ আসনে ৭ বারের নির্বাচিত বর্ষিয়ান সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বিনা প্রতিদ্বন্ধীতায় ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। পাশাপাশি লালমোহন বাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনেক আনন্দিত আমাদের নেতা মেজর হাফিজ স্পিকার হয়েছেন।
‎লালমোহন বাজারের ব্যবসায়ী ও কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্যাহ আল মামুন বলেন, গণতন্ত্র পূন:উদ্ধারে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ভোলা জেলার মানুষ। দীর্ঘদিনের নিপীড়িত নিযাতিত ভোলা জেলার মানুষ ফিরে পেল তাদের কাঙ্খিত অধিকার। ভোলা-৩ আসনের বারবার নির্বাচিত এমপি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহন বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি।
‎উল্লেখ্য আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন বসে। আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
‎ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।
‎সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
‎উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে সাতবারের সংসদ সদস্য। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আনন্দের আমেজ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০