main admin
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

লালমোহন  (ভোলা):প্রতিনিধি:
‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট হলো আমানত। যদি সঠিকভাবে ভোট দেয়া না হয় তাহলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়। ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আসে। মানুষের শান্তি ও অশান্তি আসে। তাই আমি সকলকে আহবান জানাবো আগামী ১২ তারিখে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। ইসলামী আন্দোলনের পক্ষে যদি একটি ভোট বাড়ে তাহলে ইসলামের পক্ষে একটি ভোট বেশি হয়।
‎রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‎পীর সাহেব চরমোনাই আরো বলেন, এদেশে পিছনে যত দল ক্ষমতায় এসেছে এবং সামনে যতদল আসবে কেহ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। একমাত্র একটিই দল ইসলামী আন্দোলন যার প্রতিক হাতপাখা যদি ক্ষমতায় আসে তাহলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হবে। বাংলাদেশে একমাত্র একটি দলই হলো ইসলামী দল সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলাম অর্থ হলো শান্তি। এখানে ভয় পাওয়ার কি আছে। চোরের হাতকাটা হলো ইসলামের বিধান। কিন্তু সকল চোরের নয়। যে চোর অভাবে চুরি করে তার হাত কাটা উচিত নয়। যে চোর স্বাভাবে চুরি করে তাদের হাত কেটে দিতে হবে।
‎ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা), ভোলা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাসসহ  দলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ ও সমর্থকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০