main admin
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় আলাউদ্দিন শিকদার (৪৭) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় মনপুরা নৌবাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। আটকের সময়ে বাসাটিতে রোগী দেখছিলেন আলাউদ্দিন। গ্রেপ্তার আলাউদ্দিন চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন নিজেকে এমবিবিএস চিকিৎসক এবং মেডিসিন, চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। রোগীদের ব্যবস্থাপত্রে তিনি বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করলেও চিকিৎসকদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো নিবন্ধন নম্বর উল্লেখ করতেন না। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিবন্ধন-সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি। তিনি দুই বছর ধরে উপজেলার মনপুরা, চর মোজাম্মেল ও চর কলাতলি এলাকায় চেম্বার খুলে ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চুক্তিতে বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ অসহায় ও হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকা জরুরি। ভুয়া চিকিৎসকেরা স্বাস্থ্যসেবাকে প্রশ্নবিদ্ধ করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

খবরের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার(৫ জানুয়ারী)বিকেলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আলাউদ্দিন শিকদারকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০