main admin
২ জানুয়ারী ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন : টাঙ্গাইলে এটিএম আজহার

টাঙ্গাইল প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও কারা নির্যাতিত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে সংক্ষিপ্ত সফরে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা ও স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা আমীর আহসান হাবীব মাসুদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার ক্ষণিক স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নেয়; কিন্তু জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। এ জন্য আমাদের আরও সাহসিকতা, চেষ্টা ও সাধনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে যেন কেউ জোরপূর্বক ভোট ডাকাতি করতে না পারে, সে জন্য এখন থেকেই সাহসী ও সচেতন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. একেএম আব্দুল হামিদ, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা/এসএ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০