রিপোর্ট বাংলাদেশ~
২ মে ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রীও

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর, এএফপি’র।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে চোই বলেন, দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার কথা ছিল চোইয়ের। কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন সেসময়।

তবে চোই পদত্যাগ করায় এখন এ দায়িত্ব পড়ছে শিক্ষামন্ত্রী লি জু-হোর ওপর। তিনি আগামী ৩ জুন অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সার্বিক প্রক্রিয়া তদারকি করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৪ মার্চ একইসাথে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন চোই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হা-মীম স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২

১০ হাজার বের করেছি আরও ১৮০০ অপেক্ষা করছে, রোজ ওপারে পাঠাচ্ছি

৩

সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বিষপান বাদীর

৪

বেতুয়া খালের উপরের ব্রীজে ভেঙে ট্রাক খালে,চালক নিহত

৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

৬

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে নুরুল ইসলাম মৌলভীর বাণিজ্য

৭

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

৮

লালমোহনে বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৯

লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১০

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১১

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

১৪

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

১৫

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

১৬

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

১৭

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

১৮

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

১৯

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০