রিপোর্ট বাংলাদেশ-
৩০ এপ্রিল ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরা ইপিজেডে চার শ্রমিক অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু

নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় পৃথক দুই ঘটনায় গ্যাস সিলিন্ডার ও ডায়াস্টিক মেশিন বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিন জন রংপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উত্তরা ইপিজেডের সেকশন সেভেন কারখানার দুই নারী শ্রমিক—সুইটি আক্তার (২০) ও তাসকিনা আক্তার (২৪) অগ্নিদগ্ধ হন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সুইটি মারা যান। দুজনেই ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।

একই দিন দুপুর ১২টার দিকে ইপিজেডের সনিক খেলনা কারখানায় ডায়াস্টিক মেশিন বিস্ফোরণে শ্রমিক লিটন চন্দ্র রায় (২৫) ও দেলোয়ার হোসেন (২৮) অগ্নিদগ্ধ হন। সনিক কারখানায় এর আগেও একই কারণে দুই শ্রমিক মারা যান বলে জানিয়েছেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হা-মীম স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২

১০ হাজার বের করেছি আরও ১৮০০ অপেক্ষা করছে, রোজ ওপারে পাঠাচ্ছি

৩

সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বিষপান বাদীর

৪

বেতুয়া খালের উপরের ব্রীজে ভেঙে ট্রাক খালে,চালক নিহত

৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

৬

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে নুরুল ইসলাম মৌলভীর বাণিজ্য

৭

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

৮

লালমোহনে বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৯

লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১০

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১১

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

১৪

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

১৫

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

১৬

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

১৭

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

১৮

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

১৯

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০