রিপোর্ট বাংলাদেশ
৪ এপ্রিল ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৃহকর্মীকে মারধর-পরীমণির বিরুদ্ধে থানায় অভিযোগ

চিত্রনায়িকা পরীমণির এক বছরের মেয়েসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গতকাল বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আজ শুক্রবার (৪ এপ্রিল) আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

আজ বিকেলে ভুক্তভোগী পিংকি আক্তার বলেন, ‘গত ৫ মার্চ থেকে পরীমণির বাসায় কাজ করি। তাঁর ছোট মেয়েকে খাবার দেওয়াকে কেন্দ্র করে আমাকে মারধর করেন। খাবার দেওয়ার বিষয়টি একটি ইস্যু ছিল। তিনি পরিকল্পিতভাবে আমাকে মারার জন্য আঘাত করেছেন। আমার মাথায় বারবার আঘাত করেছেন। আমার চোখে আঘাত করেছেন। এখনো চোখে ভালোভাবে দেখি না। আমি ভাটারা থানায় একটি অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তারা আমাকে থানায় যেতে বলে।’

থানায় করা অভিযোগে পিংকি আক্তার উল্লেখ করেন, তিনি চিত্রনায়িকা পরীমণির বাসায় এক মাস ধরে কাজ করছেন। তিনি তাঁর ছোট মেয়ের দেখভালের জন্য চাকরিতে যোগদান করেন। তাঁকে দিয়ে বাসার সব কাজ করান। কিন্তু ওই দিন তিনি পরীমণির মেয়ে কান্না করায় তার খাবার তৈরি করছিলেন। এ সময় পরীমণি এসে বলেন, তুমি কার অনুমতিতে দুধ তৈরি করছ। ২ ঘণ্টা হওয়ার ১০ মিনিট বাকি রয়েছে-এ কথা বলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে বাঁ চোখের পাশে আঘাত করে জখম করেন। তাঁর মাথার বিভিন্ন জায়গায় আঘাত করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০