main admin
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা ১৬ বছর একটা গুপ্ত সরকারের কবলে ছিলাম- মেজর হাফিজ

লালমোহন (ভোলা)প্রতিনিধি :
ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানে দেড় হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনী। লালমোহনের মানুষকেও ঢাকার রাজপথে হত্যা করা হয়েছিল। সেখানে লালমোহনের ১২ জন ছিলো। এই ১২জনের কেউ ছাত্র ছিলো না। সবাই শ্রমিক, রিক্সাচলাক, ভ্যান চালক ও বিভিন্ন পেশার লোক ছিলো। এভাবে একটা গুপ্ত সরকারের কবলে ছিলাম আমরা ১৬ বছর। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন ধরনের মাদক থাকবে না। অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না। আমরা সবাই মিলে সুখী গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, আমাদেরকে জামায়াতে ইসলামী হতে ইসলাম শিখতে হবে না। দাড়িপাল্লা ভোট দিলে বেহেশতে যাবেন এটা ইসলামের কোথাও নাই। শেখ হাসিনার যারা বিরোধিতা করেছে তাদের আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে। লালমোহন-তজুমুদ্দিনে কোন সন্ত্রাস কাউকে করতে দেয়া হবে না। গত ১৭ বছর আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। ২০১৮ সালের সংসদ নির্বাচনে আমাকে পুলিশ দিয়ে আমার বাসা ঘিরে রেখে আগের রাতে আ.লীগ ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রেখেছে।
চরভূতা ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ কালাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ধানের শীষে প্রতীকে ভোট চান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের একমাত্র কন্যা শ্যামামা শাহরিন হাফিজ টিয়া, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০