main admin
২ জানুয়ারী ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার অভাব পূরণ করা অসম্ভব : হাফিজ

জাহিদ দুলাল,লালমোহন:বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বেগম খালেদা জিয়ার অভাব কোনো দিনই পূরণ করা সম্ভব হবে না। বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে এবং দেশকে  সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে বেগম খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মানুষের প্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জানাযার দিন ঢাকার শহর ছিল জানাযার শহর। বাংলাদেশের ইতিহাসে এটি বৃহত্তম জানাযা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবো।

শুক্রবার(২জানুয়ারী) বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিল পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

লালমোহনে ইয়াবাসহ আটক ২

১৪

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে অর্থদন্ড

১৫

লালমোহনে সেমাই কারখানায় অভিযান

১৬

লালমোহনে ইয়াবাসহ আটক ১

১৭

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১ টন সার জব্দ, আটক-১

১৮

লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

১৯

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

২০