main admin
২৩ জুন ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেতুয়া খালের উপরের ব্রীজে ভেঙে ট্রাক খালে,চালক নিহত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
‎ভোলার লালমোহনে বালু ভর্তি ট্রাক আয়রন ব্রীজ দিয়ে পারাপারের সময় ব্রীজ ভেঙে ট্রাকের চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন। আহত অবস্থায় হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের উপরের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত নাঈম দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী ধলীগৌর নগর ইউনিয়নের চতলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ট্রাকের হেলপার মো. আল আমিন (১২)।
‎প্রত্যক্ষদর্শী মো. শাহে আলম জানান, দুপুরের দিকে বালু ভর্তি ট্রাকটি ব্রিজের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার শেষ মাথার আগে হঠাৎ খুব জোরে শব্দ শুনতে পাই। শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বালু ভর্তি ট্রাকটি ব্রীজ ভেঙে খালের পানিতে পড়ে গেছে। আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে দ্রুত ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে পাঠাই।
‎ লালমোহন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। অপর দিকে গুরুতর আহত মো. আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে লালমোহন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।
‎এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‎স্থানীয়দের দাবী দীর্ঘদিন ধরে ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্য়কর কোন পদক্ষেপ নেয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হা-মীম স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২

১০ হাজার বের করেছি আরও ১৮০০ অপেক্ষা করছে, রোজ ওপারে পাঠাচ্ছি

৩

সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বিষপান বাদীর

৪

বেতুয়া খালের উপরের ব্রীজে ভেঙে ট্রাক খালে,চালক নিহত

৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

৬

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে নুরুল ইসলাম মৌলভীর বাণিজ্য

৭

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

৮

লালমোহনে বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৯

লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১০

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১১

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

১৪

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির তিনদিনের শোক ঘোষণা

১৫

লালমোহনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

১৬

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

১৭

সাগর থেকে বাবার লাশ নিয়ে সাঁতরে তীরে ফিরলেন দুই সন্তান

১৮

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

১৯

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০